Menu
menu-icon close
  • মাইরালা

যে ৮টি স্ট্রাগলের যন্ত্রনা শুধু কাবাব মে হাড্ডি হওয়া মানুষরাই বুঝতে পারবে

Thumbnail

by Fariha Rahman

২২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৩

যে ৮টি স্ট্রাগলের যন্ত্রনা শুধু কাবাব মে হাড্ডি হওয়া মানুষরাই বুঝতে পারবে

প্রত্যেককেই বন্ধুদের প্রেম জীবনের মাঝে কখনো না কখনো কাবাব মে হাড্ডি হয়েছেন। যা খুবই Awkward, আর তাই সাধারণত এমন সময়গুলোতে না কিছু বলা যায়, না সওয়া যায়। ফলে নিজেকে কিছুটা অদৃশ্য করে রাখতে হয়। আপনিও যদি আপনার বন্ধু এবং বন্ধুর পার্টনারের মাঝে পড়ে এমন কাবাব মে হাড্ডি হয়ে থাকেন তবে এই ৮টি পয়েন্টের সাথে অবশ্যই রিলেট করতে পারবেন!

১. আপনার বন্ধু একা ডেটে যেতে ভয় পায় বিধায় না চাইলেও আপনাকে সবসময় তার সাথে যেতে হয়

২. আপনার প্ল্যান করা যেকোনো হ্যাংআউটে আপনার বন্ধু আপনাকে পাত্তা না দিয়েই তার বফ/গফকে সাথে নিয়ে এসে উল্টো আপনাকে সেই হ্যাংআউটের উটকো ঝামেলা বানিয়ে ফেলে

৩. অন্য দুইজন একসাথে ঠিকই মিষ্টি মিষ্টি কথা বললেও আপনাকে সারাক্ষণই একা একা বিরক্তিকর সময় কাটাতে হয়

৪. আর তখনকার রিকশা রাইডগুলো সবচেয়ে খারাপ। না পারেন একসাথে ৩ জন যেতে, আবার একা যেতেও কেমন খারাপ লাগে

৫. কাবাব মে হাড্ডি হবার সবচেয়ে প্যারাদায়াক অবস্থা হলো অনেক কিছু দেখেও না দেখার ভান করা

৬. আর তার চেয়েও Awkward Moment হলো যখন দুইজন মিলে আপনার সামনে তুমুল ঝগড়া বাধিয়ে দেয়

৭. ও হ্যাঁ, আপনার বন্ধুর কাপল পিকের ফটোগ্রাফার হওয়ার কথা তো বলাই হলো না

৮. আর সিঙ্গেল হলে তো কথাই নেই। প্রায়ই আপনার বন্ধু আপনাকে কারো সাথে মিঙ্গেল করে দিতে চায়, তাহলে সে আপনাকে নিয়ে ডাবল ডেটে যেতে পারবে তাই

SHARE THIS ARTICLE


Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0