Warning: mysqli_query(): (HY000/1021): Disk full (/tmp/#sql_4508_1.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") in /home/shujon/public_html/details.php on line 101
রাশি অনুযায়ী আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি জেনে নিন :: Bengal Beats - 100% Bangladeshi Stories
Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • কস্কি মমিন

রাশি অনুযায়ী আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি জেনে নিন

Thumbnail

by Maisha Farah Oishi

১৩:৩৭, ৩ নভেম্বর ২০২২

রাশি অনুযায়ী আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি জেনে নিন

মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই ভালো-খারাপ দুটি দিকই রয়েছে। তবে আমাদের এমন কিছু স্বভাব থাকে যেটা আসলেই খুব বাজে, যার কারণে আমাদের নিজেদেরই ঝামেলায় পড়তে হয়। আপনার রাশি অনুযায়ী, আপনার সবচেয়ে বাজে অভ্যাসটি কি সেটা এই লিস্ট থেকে এখুনি মিলিয়ে নিন।

১. মেষ – হুটহাট কিছু চিন্তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলা! আপনার কিছু বলার বা করার আগে একবার ভেবে নেয়া উচিত, কারণ পরে আপনি নিজেই বেশি পস্তান।

২. বৃষ – নিজের সব ধ্যান-ধারণা নিয়ে একটু বেশিই একগুঁয়ে। অন্যদের দৃষ্টিভঙ্গিও মাঝে মাঝে একটু বোঝার চেষ্টা করুন।

৩. মিথুন – মুড আর পারসোনালিটি খুব বেশিই চেঞ্জ হয়। কখন আপনার মুড ভালো থাকে, আবার কখন হুট করে খারাপ হয়ে যায়, আর আপনি মত বদলে ফেলেন কোন ঠিক নেই।

৪. কর্কট – একটু বেশিই ইমোশনাল। আশেপাশের সবাই আপনার ইমোশন সবসময় না-ও বুঝতে পারে, তাতে over-dramatic হওয়ার কিছু নেই।

৫. সিংহ – অন্যদের চেয়ে নিজে বেশি ভালো থাকা নিয়ে এক ধরনের প্রতিযোগী মনোভাব রাখা। আর কিছুটা শো-অফ করতেও বেশ ভালোবাসেন।

৬. কন্যা – সব সম্পর্ক থেকেই expectations একটু বেশি। জীবনের সবকিছু যে আপনার মন মতো হবে না, সেটা মেনে নিন।

৭. তুলা – সবার মন জুগিয়ে চলার চেষ্টা করা। সবার সাথে ভালো ব্যবহার করতে গিয়ে, প্রায়ই নিজের উপর বেশি প্রেসার নিয়ে ফেলেন।

৮. বৃশ্চিক – মুখ ফুটে কখনো সোজাসুজি নিজের মনের কথা না বলা। অথচ আপনি আশা করেন, আশেপাশের সবকিছু আপনার মন মতোই হবে!

৯. ধনু – অতিরিক্ত স্পষ্টবাদী। সবসময় সব সত্যি কথা মুখের উপর বলার খুব দরকার নেই।

১০. মকর – নিজের কাজ আর চিন্তা থেকে কখনো ব্রেক না নেওয়া। সারাক্ষণ overthinking না করে, নিজেকে নিজের থেকেই একটু ছুটি দিন।

১১. কুম্ভ – বাস্তব জীবনের ব্যাপার-স্যাপার না বুঝে, নিজের স্বপ্নের দুনিয়ায় বাস করা। রিয়েলিটি অনেক সময় ইচ্ছা করেই আপনি মেনে নিতে চান না।

১২.মীন – যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনেক বেশি কনফিউজড থাকা। আপনি নিজে আসলে কি চান, সেটা আগে বুঝতে চেষ্টা করেন।

SHARE THIS ARTICLE

You May Also Like


Warning: mysqli_fetch_assoc() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1243

Warning: mysqli_free_result() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1308

Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0