Menu
menu-icon close
  • মাইরালা

যেদিন একটু লেট হবে, ঠিক সেদিনই আপনার সাথে এই ১০টি ঘটনা ঘটবে

Thumbnail

by Bishal Dhar

০৯:১১, ১৫ সেপ্টেম্বর ২০২২

যেদিন একটু লেট হবে, ঠিক সেদিনই আপনার সাথে এই ১০টি ঘটনা ঘটবে

১. প্রথমেই আপনার অ্যালার্ম আপনার সাথে বেইমানী করবে, মানে অ্যালার্ম বাজবে না

২. বাথরুমে আপনার আগে কেউ গিয়ে বসে থাকবে

৩. যে জামাটা আপনি পরার প্ল্যান করেছেন, সেটাই দুমড়ানো মোচরানো অবস্থায় পাবেন

৪. মোজার একটি খুঁজে পাবেন, কিন্তু অন্যটি কোনভাবেই খুঁজে পাবেন না

৫. অন্যদিন যে রুটে রাস্তা একদম খালি থাকে, সেদিন সেই রুটেই জ্যাম থাকবে

৬. উসাইন বোল্টের মত দৌড়েও বাসে উঠতে পারবেন না, এমনকি রিক্সা/সিএনজিওয়ালারাও যেতে রাজি হবে না

৭. সারাক্ষণই মনে হতে থাকবে বাসায় ভুলে কিছু রেখে এসেছেন

৮. ফোনের চার্জ/ডাটা শেষ হয়ে যাবে

৯. শেষমেশ যখন নিজ গন্তব্যে পোঁছাবেন, লিফটও আপনার সাথে মজা নেওয়া শুরু করবে

১০. কোন কারণ ছাড়াই ঠিক সেদিনই আপনার টিচার কিংবা অফিসের বস একটু বেশি তাড়াতাড়ি চলে আসবে

SHARE THIS ARTICLE


Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0