Warning: mysqli_query(): (HY000/1021): Disk full (/tmp/#sql_66cd_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") in /home/shujon/public_html/details.php on line 101
যে বাস্তব শিক্ষাগুলো জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবারই জেনে রাখা দরকার :: Bengal Beats - 100% Bangladeshi Stories
Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে বাস্তব শিক্ষাগুলো জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবারই জেনে রাখা দরকার

Thumbnail

by Maisha Farah Oishi

১৭:০৫, ৬ নভেম্বর ২০২২

যে বাস্তব শিক্ষাগুলো জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবারই জেনে রাখা দরকার

প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানারকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবনই সামনে এগিয়ে যায়। যে বাস্তব শিক্ষাগুলো আমরা সবসময় মনে রাখলে জীবনে এগিয়ে চলা আরো সহজ হবে, তা নিয়েই আজকের লিস্ট।

১. মুঠোফোন বা সামাজিক দুনিয়াই জীবনের সব না, অন্যের সাফল্যের ছবি দেখে মন খারাপ না করে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। নিজের শখকে গুরুত্ব দিন।

২. শুধু পরিশ্রমেই জীবনে সাফল্য আসে না, পরিশ্রমের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতাকে যোগ করতে হয়। বছরের পর বছর একই কাজ করতে করতে জীবনকে কখনোই একঘেয়েমির বৃত্তে আটকে ফেলবেন না, সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে শিখুন।

৩. আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ-কোনো কিছুই জীবনে চিরস্থায়ী না। আজ আপনার কাছে যাকে ভালো লাগছে, কালকে তাকে আপনার ভালো না-ও লাগতে পারে। আজ যারা আপনার খুব কাছের মানুষ, তারা সবসময় একইভাবে আপনার পাশে না-ই থাকতে পারে

৪. জীবন সবসময়ই সচল। আপনি যদি আজ নিজের চাকরি ছেড়ে দেন তাহলে কর্মস্থলে সাময়িক সমস্যা তৈরি হবে, কিন্তু খুব দ্রুত আপনার উপস্থিতি সবাই ভুলে যাবে। তেমনি আজ আপনি হয়তো বন্ধুমহলে বেশ জনপ্রিয়, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমে না। জেনে রাখুন, আপনি না থাকলেও আড্ডার রং কোনো অংশেই মলিন হবে না।

৫. আর্থিক স্বাধীনতা জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেয়, ধার করার অভ্যাস কিংবা ঋণে নিজেকে জড়াবেন না। যতটা আয় করবেন, তা বুঝে ব্যয় করতে শিখুন।

৬. অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন, দামি ব্র্যান্ডের ব্যাগ কিনলে যতটা আনন্দ মেলে, হয়তো কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আরও আনন্দ দেবে। বস্তুগত আনন্দের চেয়ে অভিজ্ঞতা, স্মৃতি জমানোর দিকে মনোযোগ দিন।

৭. নানা কারণে ব্যর্থতা আর শোক জীবনে আসতে পারে। জেনে রাখুন, সব দুঃখই ধীরে ধীরে হালকা হতে থাকে। সময়ের সাথে না এটা তো ইয়ে জানা সব দুঃখ কাটিয়ে সাধারণ জীবনে অভ্যস্ত হয়ে পড়ি আমরা।

SHARE THIS ARTICLE

You May Also Like


Warning: mysqli_fetch_assoc() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1243

Warning: mysqli_free_result() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1308

Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0