সম্পর্কের যে ১২টি ব্যাপার শুধুমাত্র Bro-দের সাথেই সম্ভব

by Bishal Dhar
১৫:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩
আমাদের জীবনে বন্ধুর সংখ্যা অনেক থাকলেও ব্রো এর সংখ্যা অনেক কম! ব্রো বলতে যাদের সাথে মন খুলে সব বলা যায়, যারা সুখের সময়টাও যেমন থাকে, বিপদের সময়ও পল্টি না মেরে একদম সাথে থাকে। তবে ব্রো এর সাথে আমাদের সম্পর্কের কিছু রুলস থাকে, আজ রুলস অফ ব্রো কোডগুলো জেনে নিন আর মেনশন করুন আপনার ব্রো কে!
১. নিজেদের মধ্যকার কথাবার্তা নিজেদের মাঝেই রাখা, এমনকি প্রেমিকার সাথেও সেসব শেয়ার না করা
২. নিজেদের মাঝে যত গ্যাঞ্জামই হোক সেটা দ্রুত মিটিয়ে ফেলা
৩. যেখানেই ট্রিপে তাদেরকে সাথে নিয়ে যাওয়া কিংবা তাদের সাথে যেকোনো ট্রিপে যাওয়া
৪. কোন সিক্রেট না রেখে একে অপরের সবটা জানা
৫. রাতবিরাতে ইমোশনাল হয়ে এক্সকে টেক্সট পাঠাতে চাইলে বাধা দেওয়া
৬. ব্রেকাপের পর তার কান্নাকাটি হ্যান্ডেল করা
৭. তাদের সাথে কারো শত্রুতা হলে অটোমেটিক সেই মানুষ আপনারও শত্রু হয়ে যাওয়া
৮. নতুন নতুন প্রেমে পড়লে তাদের আগের প্রেম নিয়ে সতর্ক করা
৯. মিথ্যা প্রশংসা না করে মুখের উপর সত্য বলে দেওয়া
১০. তাদের মনে কেউ আঘাত করে কথা বললে ঐ মানুষকে একদম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলা
১১. তাদের পরিবার মানে আপনারই পরিবার মনে করা
১২. তাদের টি-শার্ট, ডিওডোরান্ট,জুতা এসব ব্যবহারের নৈতিক অধিকার থাকা
SHARE THIS ARTICLE
বৃষ্টি-বাদলের দিনে পার্টনার নয়, বরং অন্য যাদের কথাও খুব মনে পড়ে
You May Also Like
Warning: mysqli_fetch_assoc() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1243
Warning: mysqli_free_result() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1308






























