Menu
menu-icon close

যাদের ভাজাপোড়া খাওয়া ছাড়া চলেই না, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

Thumbnail

by Maisha Farah Oishi

১৮:০৭, ১৮ এপ্রিল ২০২৩

যাদের ভাজাপোড়া খাওয়া ছাড়া চলেই না, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

যাদের ভাজাপোড়া খাবারের আইটেমগুলো অন্য সব খাবার থেকে একটু বেশি ভালো লাগে, আর চাইলেও এসব খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারে না। তারা অবশ্যই আমাদের আজকের এই লিস্টের সাথে নিজেকে রিলেট করতে পারবে।

১. বিকেলে বা সন্ধ্যায় ভাজাপোড়া কোন নাস্তার আইটেম না থাকলে আপনার ভালোই লাগে না!

২. রাস্তায় চপ, সিঙ্গাড়া, পুরি- এই জাতীয় কোন খাবার ভাজতে দেখলেই আপনার ক্ষুধা লেগে যায়

৩. রোজায় ইফতারের আইটেমের মধ্যেও ভাজাপোড়া আইটেমগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ

৪. রাত-বিরাতে হঠাৎ ক্ষুধা পেলে, আপনি নিজেই কিছু একটা ভেজে খেয়ে নেন

৫. যতই হেলদি খাবার খাওয়ার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই ভাজাপোড়া আইটেম খাওয়া থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন না

৬. অনেক সময় হেলদি থাকার চেষ্টায় বড়জোর কিছুটা কম তেলে ভেজে অথবা টিস্যু দিয়ে চেপে তেল শুষে নিয়ে তারপর খান!

৭. পেটে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলেও এসব খাবারের বেলায় আপনি কোন তোয়াক্কা করেন না

৮. যারা কোন ভাজাপোড়া আইটেম খায় না, তাদেরকে আপনার এলিয়েন মনে হয়!

SHARE THIS ARTICLE


Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0