কারো প্রোফাইলে যে ৮টি লক্ষণ দেখলে বুঝবেন তিনি বেশ এস্থেটিক

by Bishal Dhar
২০:০৬, ২২ অক্টোবর ২০২২
আমাদের সমাজে নতুন এক রোগের নাম “এস্থেটিজম”, এখনকার দিনে একটু এস্থেটিক না হলে সমাজে টেকাই দায়। তাই এই প্রচেষ্টায় অনেকেই নিজের ভোল পাল্টে পুরোদস্তুর এস্থেটিক হওয়ার চেষ্টায় মশগুল। আলু ভর্তা দিয়ে ভাত খেলেও ফেসবুকে “ম্যাশড পট্যাটো খেয়েছি ফ্র্যাংস” বলতেই তাদের বেশি ভালো লাগে। আপনিও যদি এমন এস্থেটিক মানুষদের সাথে থেকে এস্থেটিক হতে চান, তবে আজ রইলো কিছু টিপস, যেগুলো আপনাকে সোস্যাল মিডিয়াতে এস্থেটিকদের খুঁজে বের করতে সাহায্য করবে।
১. নিজের প্রোফাইল পিকচারসহ আপলোড করা অন্যান্য ছবিতেও গানের ইউটিউব লিংক ক্যাপশন হিসেবে দেয়
২. বিভিন্ন কবিদের উক্তি বা কবিতা প্রতিনিয়ত নিজের প্রোফাইলে পোস্ট বা শেয়ার দিতে থাকে
৩. নিজের সব ছবিই হাল্কা গ্রেইনসহ ফিল্টার ব্যবহার করে পোস্ট করে
৪. ভারী ক্যাপশনের সাথে বই আর কফি মগের ছবি পোস্ট করে
৫. শহরের যে প্রান্তেই হোক, যেকোন এক্সিবিশনে তার চেকইন অবশ্যই থাকবে
৬. প্রোফাইল বায়ো হোক কিংবা অন্যান্য পোস্টের মাধ্যমে নিজেকে সাপিয়োসেক্সুয়াল হিসেবে দাবি করবে
৭. বিভিন্ন বড় বড় আর্টিস্টদের ছবি তাদের জন্ম এবং মৃত্যুদিবসে লাভ রিয়্যাক্ট দিয়ে শেয়ার করবে (তাদের কাজ আসলেই ফলো করে কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করতে যাবেন না কিন্তু, ব্লক দিয়ে দিবে)
৮. এবং প্রোফাইলে বুকশপের একটা এস্থেটিক ছবি থাকবেই থাকবে
SHARE THIS ARTICLE
আমরাই হয়তো শেষ জেনারেশন, যাদের আমের সাথে এই ১০টি স্মৃতি রয়েছে
You May Also Like
Warning: mysqli_fetch_assoc() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1243
Warning: mysqli_free_result() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/shujon/public_html/details.php on line 1308






























