Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যাদের বাসায় থাকতেই বেশি ভালো লাগে, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:১৮, ২ সেপ্টেম্বর ২০২২

যাদের বাসায় থাকতেই বেশি ভালো লাগে, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

কিছু মানুষ আছে যাদের বাইরের কোলাহলপূর্ণ জগতের চেয়ে নিজের বাসায় সময় কাটাতেই বেশি ভালো লাগে। আমাদের আজকের লিস্টের সাথে তারা অবশ্যই রিলেট করতে পারবে।

১. আপনার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আপনার নিজের রুম! নিজের বিছানা, ওয়াশরুম। আর বারান্দা আপনার জন্য সবচেয়ে কম্ফোর্টেবল এরিয়া

২. সুন্দর জামা-কাপড় পরে রেডি হয়ে বাইরে যাওয়ার চেয়ে আরামদায়ক কাপড়ে বাসায় থাকতেই আপনি বেশি পছন্দ করেন

৩. বাইরের রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে, বাসায় অর্ডার দিয়ে নিজের মতো খেতে আপনার বেশি ভাল লাগে

৪. অবসর সময়ে বাইরে ঘুরার চেয়ে বরং বাসায় আরাম করে মুভি/সিরিজ দেখতে আর ঘুমাতে বেশি পছন্দ করেন

৫. শপিংয়ের বেলায়ও অনলাইন শপিং-ই আপনার বেশি করা হয়

৬. বাইরে গেলেও দিন শেষে কখন বাসায় ফিরে আরামে নিজের বিছানায় গা এলিয়ে দিবেন, সেই চিন্তায় আপনি মশগুল থাকেন

৭. অনেক সময়ই আপনি শুধু বাসায় থাকার জন্য প্ল্যান ক্যানসেল করেন

৮. নিজের বাসায়, নিজের মতো করে সময় কাটাতে যে কত শান্তি লাগে- সেটা অনেক সময়ই আপনি অন্যদের বুঝাতে পারেন না

SHARE THIS ARTICLE


Warning: Unknown: write failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/ea-php74) in Unknown on line 0